খেলাধুলা

মেহেরপুর ১ম বিভাগ কাবাডি লীগে গোপালপুর ভাই ভাই সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

September 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ কাবাডি লীগের খেলায় গোপালপুর ভাই ভাই সংঘ জয় লাভ করেছে।

রোববার  মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় ২৪-৪ পয়েন্টের ব্যবধানে মেহেরপুর পাবলিক ক্লাবকে  পরাজিত করে গোপালপুর ভাই ভাই সংঘ বিজয়ী হয়।  খেলা পরিচালনা করেন এমদাদুল হক, মিন্টু, লিটন ও আঃ রহমান।