মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃষ্টির কারনে পন্ড হয়েছে। খেলার নিয়ম অনুযায়ী উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা শুরু হয়। টসে জিতে খেলার প্রথমার্ধে ঝাউবাড়িয়া সত্য সংঘ ক্লাব ব্যাট করতে নেমে ১৮৯ রান সংগ্রহ করে। বিরতী শেষে দুপুর ২টার দিকে ১৯০ রানের টার্গেটে ভেনাস স্পোর্টিং ক্লাবের ব্যাট করার কথা । কিন্তু বাধ সাধে বৃষ্টি। ঘন্টা খানেক অপেক্ষা করার পর বৃষ্টি না থামায় টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তে খেলা পন্ড করে উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়। ক্রিকেট উপ কমিটির আহবায়ক হাসানুজ্জামান হিলন জানান,বৃষ্টির কারনে খেলা পন্ড করা হয়েছে। খেলার নিয়মানুযায়ী দু’দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, আজ শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
করেন।