মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ নভেম্বর: মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বাফুফের সহযোগীতায় শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবলে পিরোজুপর জনতা ক্লাব জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সরকারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় পিরোজুপর জনতা ক্লাব ৬-১ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর নিয়ন ষ্টার ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দলের রাজা হ্যাট্রিক এবং জিয়া, টিটু, সাইদ এবং নিয়নের পক্ষে মাসুদ ১টি গোল করে। এদিকে খেলা চলাকালে এক দর্শকের হামলায় সহকারী রেফারি একে আজাদ টিটু আহত হয়েছে। জানা গেছে, খেলা চলা কালে একজন দর্শক মাঠের মধ্যে দিয়ে হেটে যাওয়ার চেষ্টা করে ওই সময় সহকারী রেফারি টিটু বাধা প্রদান করায় তার উপর হামলা চালানো হয়। খেলা শেষে এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।