খেলাধুলা

মেহেরপুর ১ম বিভাগ হ্যন্ডবল ও কাবাডি লীগের খেলায় টাউন ক্লাব ও শহীদ রফিক স্মৃতি সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

September 24, 2012

মেহেরপুর নিউজ নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে  প্রথমবিভাগ হ্যান্ডবল ও কাবাডি লীগের পৃথক পৃথক খেলায়  টাউন ক্লাব ও শহীদ রফিক স্মৃতি সংঘ জয়লাভ করেছে। সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবলে মেহেরপুর টাউন ক্লাব বনাম আমঝুপি ক্রীড়া একাদশ-এর মধ্যকার খেলায় ১০-১ গোলের ব্যবধানে আমঝুপি ক্রীড়া একাদশকে হারিয়ে মেহেরপুর টাউন ক্লাব বিজয়ী হয়। অপর দিকে একই মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় শহীদ রফিক স্মৃতি সংঘ বনাম মেহেরপুর পাবলিক ক্লাব-এর মধ্যকার খেলায় ২৫-১৬ পয়েন্টের ব্যবধানে মেহেরপুর পাবলিক ক্লাবকে পরাজিত করে শহীদ রফিক স্মৃতি সংঘ বিজয়ী হয়।