মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ হ্যান্ডবল ও কাবাডি লীগের ৬ষ্ঠ দিনের খেলায় টেংরামারী সবুজ সংঘ ক্লাব ও শহীদ সালাম ক্লাব জয়লাভ করেছে। মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবলে টেংরামারী সবুজ সংঘ ক্লাব বনাম লিওন স্টার ক্রীড়া চক্র-এর মধ্যকার খেলায় ৩-২ গোলের ব্যবধানে লিওন স্টার ক্রীড়া চক্রকে পরাজিত করে টেংরামারী সবুজ সংঘ ক্লাব বিজয়ী হয়। অপর দিকে একই মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় শহীদ সালাম ক্লাব বনাম স্বাধীন বাংলা ক্রীড়া চক্র-এর মধ্যকার খেলায় ২৮-২ পয়েন্টের ব্যবধানে স্বাধীন বাংলা ক্রীড়া চক্রকে পরাজিত করে শহীদ সালাম ক্লাব বিজয়ী হয়।