বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত এমপি তাজউদ্দিন খানকে এনসিপির ফুলেল শুভেচ্ছা

By Meherpur News

February 24, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা এনসিপির পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. আরিফ খান ও আসিক রাব্বি, সদস্য (সংগঠন) মো. হাসনাত জামান সৈকত, সদস্য (অর্থ) তামিম ইসলাম, সদস্য (লিয়াজু) মাহাবুব ই তৌহিদ রবিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে নেতৃবৃন্দ মেহেরপুরের বিভিন্ন সমস্যা মোকাবেলা ও সার্বিক উন্নয়নে অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মেহেরপুরকে মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান তারা।