রাজনীতি

মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য দোদুলকে দলীয় নেতাকর্মীদের অভিনন্দন

By মেহেরপুর নিউজ

January 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: বিশিষ্ট শিক্ষাবিদ সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে ভীড় জমান।

আজ সোমবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের আওয়ামীলীগ নেতৃকর্মীরা দলবদ্ধ ভাবে তার শহরের বোসপাড়াস্থ বাস ভবনে এসে অভিনন্দন জানান। এ সময় দলীয় নেতা কর্মিরা ফুলের মালা পরিয়ে কেউ বা ফুল ছিটিয়ে ফরহাদ হোসেন দোদুলকে অভিনন্দন জানান। এ সময় দোদুলের পক্ষ থেকে নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।

পরে বিকালের দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম আওয়ামীলীগের পক্ষ থেকে একটি প্রতীকি নৌকা উপহার দেয়া হয়। নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল সহাস্যে প্রতীকি নৌকাটি গ্রহন করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী,সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা, প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরহাদ হোসেন দোদুল দলীয় নেতা কর্মীদের উদ্যোশে কৃতজ্ঞ চিত্তে বলেন,আজকে যারা আমাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তিনি আগামীতে দলকে সুসংগঠিত করতে ঔক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।