মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর -১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর ফিরলে তাকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুর নেয়া হয়। আজ শনিবার বিকালে ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর সদর উপজেলার দরবেশ পুর পৌছালে সেখান থেকে তাকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুর নেয়া হয়। এর আগে ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর সদর উপজেলার বারাদি ও দরবেশপুরে পৃথক দু’টি পথসভায় বক্তব্য রাখেন।