মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারনার লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন গ্রামে গনসংযোগ অব্যাহত রেখেছেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আজ বুধবার দুপুর থেকে মেহেরপুর সদর উপজেলার সুবিধপুর, উজুলপুর এবং কুতুবপুর ইউনিয়েনের কয়েকটি গ্রামে গনসংযোগ করেছেন। এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তার প্রতিক ফটুবলে ভোট দেয়ার আহবান জানান। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, শংকর দাস, আশিকুল ইসলাম মিঠু, সদর উপজেলা কুষকলীগের সভাপতি জাফর ইকবাল মেম্বর প্রমুখ তার সাথে ছিলেন। এছাড়া জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সমর্থনে একটি টিম সদর উপজেলার বুড়িডোতা ইউনিয়নের ফতেপুর,ইছাখালী, কামদেবপুর ও বুড়িপোতা গ্রামে গন সংযোগ করেছেন। এ সময় জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, নির্বাহী সদস্য আব্দুল মান্নান ভুটু,আব্দুর রেজা, আওয়ামীলীগ নেতা এম শাজাহান শান্ত প্রমুখহ নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেয়।