রাজনীতি

মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল ইসলামের গনসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারনার লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন গ্রামে গনসংযোগ অব্যাহত রেখেছেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর থেকে মেহেরপুর সদর উপজেলার বারাদি সাংগাঠনিক ইউনিয়নের  কয়েকটি গ্রামে গনসংযোগ করেছেন। এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তার প্রতিক ফটুবলে ভোট দেয়ার আহবান জানান। এ সময়  বারাদি সাংগাঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার ইসমতউল্লাহ খোকেনের নেতৃত্বে এলাকার নেতাকর্মীরা অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে স্বগত জানান। গনসংযোগ কালে জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নিশান সাবের, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল,  আশিকুল ইসলাম মিঠু, প্রমুখ তার সাথে ছিলেন। এছাড়া জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সমর্থনে একটি টিম সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা ,শালিকা ও গুচ্ছ গ্রামে গন সংযোগ করেন। এ সময় জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, নির্বাহী সদস্য দেবাশীষ বাগচী মনু,আব্দুর রেজা, আওয়ামীলীগ নেতা এম শাজাহান শান্ত প্রমুখহ নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেয়।