রাজনীতি

মেহেরপুর-১ আসনে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল

By মেহেরপুর নিউজ

December 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেব প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হোসেনের নিকট অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পাদক নিশান সাবের,যুবলীগ নেতা রেজা,জসিউর রহমান বকুল প্রমুখ।