বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ অরুনের গণসংযোগ

By Meherpur News

November 23, 2025

মেহেরপুর নিউজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার সকালে মেহেরপুর শহরের তহবাজার এলাকায় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে মাসুদ অরুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত প্রচারপত্র ভোটারদের হাতে তুলে দেন। এর মাধ্যমে তিনি বিএনপির ঘোষণাপত্র ও জাতীয় রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন।

এ সময়  বিএনপি‘র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রার্থীকে ঘিরে শ্লোগান দেন এবং গণসংযোগে অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রচার কার্যক্রম পরিচালিত হয়।