মেহেরপুর নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তাজউদ্দীন খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনী ফলাফল প্রকাশের পরপরই দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত জনতা তার বিজয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
তাজউদ্দীন খান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।