মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
মেহেরপুর ১ আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রাথী আব্দুল হামিদ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আব্দুল হামিদ জেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে আব্দুল হামিদ মেহেরপুর নিউজকে জানান, কেন্দ্রের সিদ্ধান্তে প্রাথীতা প্রথ্যাহার করা হয়েছে।