টপ নিউজ

মেহেরপুর-১ আসনে ৩ লাখ ১৩ হাজার ৪৫৮ ভোটার, ১২৩ কেন্দ্রে ভোটগ্রহণ

By Meherpur News

February 11, 2026

মেহেরপুর নিউজ:

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনে (মেহেরপুর সদর ও মুজিবনগর) মোট ৩ লাখ ১৩ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৮ হাজার ৬২০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

মেহেরপুর-১ আসনে একটি পৌরসভা ও দুটি উপজেলায় মোট ১২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ইতোমধ্যে ১২৩টি কেন্দ্রে ৪৬৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১২৩ জন প্রিজাইডিং অফিসার, ৬৩৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ২৬৬ জন পোলিং অফিসারের নিয়োগ সম্পন্ন হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ২ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও মাঠে থাকবেন।

ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারগণ নির্বাচনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম গ্রহণ করেছেন। বুধবার সকাল ৭টায় প্রিজাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে সিসিটিভির সামনে সিলগালা করা ব্যালট পেপার উন্মুক্ত করে ভোটগ্রহণের প্রস্তুতি গ্রহণ করবেন।