বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-১ আসনে ৪ ও ২ আসনে ৫ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

By মেহেরপুর নিউজ

January 08, 2024

মেহেরপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে ৪ জন এবং মেহেরপুর-২ আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। মেহেরপুর-১ আসনে (মেহেরপুর সদর মুজিবনগর) ৩ লক্ষ ৩৭ জন ভোটারের মন জয় করতে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

তার নিকটতম প্রার্থী সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান ৫৭ হাজার ৬৮২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। বাকি ৪ জনের মধ্যে সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ঈগল প্রতীক) ১ হাজার ৪৪০ ভোট।জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ (নাঙ্গল প্রতীক) ৮২০ ভোট।

ন্যাশনাল পিপলস পার্টির তারিকুল ইসলাম লিটন (আম প্রতীক) ৪৫৯ এবং বাংলাদেশ সংস্কৃতিক মুক্ত জোট প্রার্থী বাবলু জম (ছড়ি প্রতীক) ২৪১ ভোট পান।নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ঈগল প্রতীক),জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ(নাঙ্গল প্রতীক),ন্যাশনাল পিপলস পার্টির তারিকুল ইসলাম লিটন (আম প্রতীক) এবং বাংলাদেশ সংস্কৃতিক মুক্ত জোট প্রার্থী বাবলু জম (ছড়ি প্রতীক) জামানত বাজেয়াপ্ত হবে।

এদিকে মেহেরপুর-২(গাংনী) আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। মেহেরপুর-২ আসনে (গাংনি ) ২ লক্ষ ৫৫ হাজার ৯২৯ জন ভোটারের মন জয় করতে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু সালেহ মোঃ নাজমুল হক ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ৪৯ হাজার ৫৯৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

বাকি ৫ জনের মধ্যে জাতীয় পার্টির কেতাব আলী (নাঙ্গল প্রতীক) ৮৯৬ ভোট।বাংলাদেশ সংস্কৃতিক মুক্ত জোট প্রার্থী শাহজামাল (ছড়ি প্রতীক) ২৯৪। ভোট ।সাবেক সংসদ সদস্য তৃণমূল বিএনপি’র আব্দুল গনি (সোনালী আঁশ) ২৯১ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুক (ডাব)২৭৩ ভোট।ন্যাশনাল পিপলস পার্টির গোলাম রসুল (আম প্রতীক) ২০৮ ভোট পান। নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সে অনুযায়ী জাতীয় পার্টির কেতাব আলী (নাঙ্গল প্রতীক),বাংলাদেশ সংস্কৃতিক মুক্ত জোট প্রার্থী শাহজামাল (ছড়ি প্রতীক),সাবেক সংসদ সদস্য তৃণমূল বিএনপি’র আব্দুল গনি (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুক (ডাব),ন্যাশনাল পিপলস পার্টির গোলাম রসুলের (আম প্রতীক) জামানত বাজেয়াপ্ত হবে।