বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি তাজ উদ্দিন খান

By Meherpur News

February 26, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাতটায় তিনি হাসপাতাল চত্বর, ফুলের বাগান এবং হাসপাতালের ভেতরের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে অংশগ্রহণ করেন।

মেহেরপুরকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা, হাসপাতালে আগত রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, জামায়াতে ইসলামীর নেতা ডা. আব্দুস সালাম, ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।