বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ২ আসনের সংসদ সদস্যর মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্প মাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

April 17, 2020

মেহেরপুর  নিউজ:

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্প মাল্য অর্পণ করেছেন।

শুক্রবার সকালে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন দলীয় নেতাকর্মী নিয়ে সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।