রাজনীতি

মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেনসহ ২ নেতার জামিন লাভ

By মেহেরপুর নিউজ

February 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ ফেব্রুয়ারি: মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেনসহ ২ নেতা পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত অপরজন হলেন, বিএনপি নেতা এইচ এম সাজেদুর রহমান। সোমবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক বৈজন্ত্য বিশ্বাস তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, হরতাল অবরোধে গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে গত ২রা ডিসেম্বর ২০১৩ সালে গাংনী থানার এস আই সামসুল ইসলাম বাদি হয়ে সাবেক এমপি আমজাদ হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।