রাজনীতি

মেহেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ১০হাজার ৪’শ ভোটে বিজয়ী

By মেহেরপুর নিউজ

January 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামীলীগ প্রার্থী এম এ খালেককে ১০ হাজার ২৬১ ভোটে পরাজিত করে বেসরকারী ভাবে ২য় বারের মত সংসদ সদস্য পদে বিজযী হলেন স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন।

আজ রোববার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ প্রার্থী এম এ খালেক নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৪৮৯ ভোট পান।