বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ৪ যুবলীগ কর্মী নিহত ।। এমপি, জেলাপ্রশাসকসহ আওয়ামীলীগ নেতাদের শোকবার্তা

By মেহেরপুর নিউজ

March 17, 2016

মেহেরপুর নিউজ,১৭ মার্চ: বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুরের চকশ্যামনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ যুবলীগকর্মীর রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতিবেদনা সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি, জেলা প্রশাসকসহ আওয়ামীলীেগনেতৃবৃন্দরা। এমপি ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে নিহত যুবলীগ কর্মীদের রুহের মাগফেরাত কামনা ও পরিবরের প্রতিসমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। তিনি বলেন নিহত যুবলীগ কর্মীরা সকলেই তার খুব পরিচিত ছিলেন। আকষ্মিক এ ঘটনায় গভীর শোক জানান। জেলা প্রশা

সক মো: শফি

কুল ইসলাম বলেন, এটি মেহেরপুর বাসীর জন্য দু:খজনক একটি ঘটনা। নিহতদের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি। । এমএ এস ইমন বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে সড়কে যুবলীগ কর্মীদের মমান্তিক মৃত্যু খুবই বেদনাদায়ক। শোকাহত পরিবারকে শোক জানানোর ভাষা নেই তার। নিহতদের মাগফেরাত ও তাদের পরিবারের প্রতি সমবদেনা জানান তিনি । এদিকে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম অঅহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।