মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান সরকার, রাহিনুরজামান পলেন, সালাউদ্দিন আহমেদ,নুরুল ইসলাম প্রমূখ। সভায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।