বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের স্কুল ছাত্র প্রান্ত’র বন্ধু আরিফকে ছেড়ে দিয়েছে পুলিশ ।। দাফন সম্পন্ন ।। মামলার প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

January 14, 2014

সর্বশেষ আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি: মেহেরপুর তাহের ক্লিনিক পাড়ার জাহিদ হাসানের ছেলে স্কুল ছাত্র সাইখ হাসান প্রান্ত’র হত্যাকারী সন্দেহে প্রান্ত’র জানের বন্ধু আরিফুলকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।অপরদিকে আজ বাদ আসর তার লাশের জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রান্ত’র বাড়ির সামনের সড়কে হত্যাকারীদের বিচারের দাবীতে সহপাঠিদের উদ্যোগে অনুষ্ঠিত মানবববন্ধন শেষে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল আরিফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। এদিকে, আজ বাদ আসর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে নামাজে জানাজা শেষে তাকে মেহেরপুর কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।