মেহেরপুর নিউজ,১৫ আগষ্ট: মেহেরেপুর পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বুধবার দুপুরে পৌরসভা প্রাঙ্গনে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলাহাজ্ব গোলাম রসুল । উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা ডলার, আব্দুল্লাহ হেল বাকি, সংর¶িত মহিলা কাউন্সিলর হামিদা খাতুন, শিউলি আখতার, পৌর সচিব তৌফিকুল আলম, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনে জহুরুল ইসলাম বকুল প্রমূখ। পরে সেখানে দোয়া শেষে ১৫ আগষ্টএর কাঙ্গালি ভোজের তবারক বিতরন করা হয়।