মেহেরপুর নিউজ,১০ ডিসেম্বর: মেয়েদের বিয়ের বয়স ১৯ রাখার দাবিতে মেহেরপুর জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কণ্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম জেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুরে জেলা কণ্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. নারগিস সুলতানার নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় সুজনের গাংনী উপজেলা শাখর সভাপতি অধাপক আব্দুর রশিদ, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমš^য়কারী হেলাল উদ্দিন সেখান উপস্থিত ছিলেন। এর আগে তারা গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের হাতে একই স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে আপনার বলিষ্ঠ ভূমিকা এবং বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ এদেশের নারী আন্দোলন কর্মীদের বিশেষ প্রেরণা যুগিয়েছে। সরকার বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ কে যুগ-উপযোগী করে একটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। কিন্তু প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এর খসড়ায়’ মেয়েদের বিয়ের বয়স ১৮ বৎসর উল্লেখ থাকলেও আইনটির ১৬ নং ধারায় ‘বিশেষ বিধান’ রেখে ১৬ বছরের মেয়েকে বিয়ে করা ও বিয়ে দেয়ার সুযোগ রাখা হচ্ছে। তারা বলেন, বিয়ের বয়স কমানো হলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিসহ অপরিণত গর্ভধারণ, ফিস্টুলা, মাতৃমৃত্যুর ঝুঁকি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার এবং প্রজনন স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে। দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে ক্ষতিকর প্রভাব পড়বে। আমরা জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-১৭৮টি সংগঠনের একটি শক্তিশালী প্লাটফর্ম, যারা গার্লস নট ব্রাইডস বাংলাদেশ অ্যালায়েন্স-এর সদস্য সংগঠন হিসেবে বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় ১৮টি সংগঠনসহ দেশের সকল নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে এই ‘বিশেষ বিধান’ বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেণ।