বর্তমান পরিপ্রেক্ষিত

মেয়ে অপহরনের খবর শুনে পিতা জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি ।। মেহেরপুর শহরে মধ্যে রাতে ঘরের গিরিল ভেঙ্গে ৭ম শ্রেণীর ছাত্রী কে অপহরন!

By মেহেরপুর নিউজ

May 22, 2012

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে: মেহেরপুর শহরের বোষ পাড়ার সোমবার মধ্যে রাতে ঘরের গিরিল ভেঙ্গে সরকারি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তমা (১৪) কে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসিরা। মেয়ের পিতা আব্দুস সাত্তার বাদি হয়ে মালো পাড়ার রফিকুলের ছেলে সোহাগ সহ অজ্ঞাত কয়েক জন কে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেছে। যার মামলা নম্বর – ২৪। মামলার বিবরনে জানাগেছে, শহরের বোষ পাড়ার আব্দুস সাত্তারের ৭ম শ্রেণী পড়ুয়া  কন্য তমা আক্তার গত সোমবার রাত্রিতে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল। সোমবার  মধ্যে রাতে শহরের মালো পাড়ার রফিকুলের পুত্র সোহাগ (১৮) সহ তার সন্ত্রাসি বাহীনি নিয়ে আব্দুস সাত্তারের বাড়ির ভিতরের তমার ঘরের গিরিল ভেঙ্গে তমাকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তমার মা নিলুফা খাতুন মেয়ে কে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করলে তমার ঘরের ভিতর থেকে কোন সাড়া না পেয়ে তমার মা বিষয় টি পরিবারের লোকজন কে জানালে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখে তমা নেই তার ঘরের জানালার গিরিল ভাঙ্গা। তমার পিতা আব্দুস সাত্তার কাজের সুবাদে তিনি মাগুরায় থাকেন। মঙ্গলবার সকালে তমার পিতা মেয়ে অপহরনের খবর পেয়ে মেহেরপুরে ছুটে আসেন। সবকিছূ কথা শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেললে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । বর্তমানে আব্দুস সাত্তার হাসপাতালে ভর্তি আছে। তমার মা নিলুফা সাংবাদিকদের জানান, শহরের মালো পাড়ার রফিকুলের ছেলে সোহাগ তিন –চার মাস যাবৎ তমা কে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যাক্ত করতো এবং বিয়ের প্রস্তাব দিত সোহাগের ভয়ে মেয়ে তমা কে দুই মাস যাবৎ স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম । সোহাগ মাঝে মাঝে তমাকে হুমকি দিয়ে বলতো আমার সাথে সম্পর্ক না করলে এসিড মারবো । আর আমরা এই ভয়ে তমার স্কুলে পড়া লেখা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গির আলম জানান, মেহেরপুর সদর থানায় একটি অপহরন মামলা হয়েছে। আমরা আসামিদের ধরার জন্য সকল প্রকার চেষ্টা চালাচ্ছি।