মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, মে দিবসের ইতিহাস শ্রমজীবী মানুষের জন্য একটি গৌরবের ইতিহাস। গৌরবের এ ইতিহাস সারা বিশ্বের সরকারিভাবে দিবসটি পালন করা হয়।
জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, আপনারা যারা শ্রমজীবী মানুষ। আমাদের যখন বাবা মা মারা যান, তখন আমরা স্মরণসভা করে থাকি। এটা দায়িত্ব নিয়ে পালন করা হয়। ঠিক তদ্রুপ মে দিবস পালন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যের কথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা রং তুলি পরিষদের সভাপতি আবু সুফিয়ান,ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সদস্য মিন্টু মিয়া প্রমূখ।
এদিকে এর আগে মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ একটি র্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা রং তুলি পরিষদের সভাপতি আবু সুফিয়ান,ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।