বর্তমান পরিপ্রেক্ষিত

মে দিবস উপলক্ষে মেহেরপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

May 01, 2023

মেহেরপুর নিউজ:

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম রকেট, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এদিকে মহান মে দিবস উপলক্ষে এর আগে একটি মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের কাথুলী বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।