বর্তমান পরিপ্রেক্ষিত

মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

By মেহেরপুর নিউজ

June 26, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর-মুজিবনগর সড়কের পুরন্তপুর নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রোকন নামে ৪ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। আহত রোকন পুরন্তপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। জানা গেছে ঘটনার সময় রোকন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।