বর্তমান পরিপ্রেক্ষিত

মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক আহত

By মেহেরপুর নিউজ

January 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়কে মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নাহিদ হোসেন নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত নাহিদ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের কাবিল হোসেনের ছেলে। জানা গেছে ঘটনার সময় নাহিদ মোটরসাইকেলযোগে নিজ গ্রাম থেকে বুড়িপোতা যাওয়ার লক্ষ্যে রওনা দেন। পথিমধ্যে বুড়িপোতা সড়কে বিপরীতগামী একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে আহত হয়। নাহিদকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।