বর্তমান পরিপ্রেক্ষিত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ যুবক আহত

By মেহেরপুর নিউজ

May 06, 2024

মেহেরপুর নিউজ:

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাব্বির এবং সিয়াম নামের ২ যুবক আহত হয়েছে। তাদের মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার আমজাদী নাটক সড়কের খোকশান নবগ্রাম এ ঘটনা ঘটে। আহত সাব্বির (২২) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের জিন্নার ছেলে এবং সিহাব জিল্লুর রহমানের ছেলে।

জানা গেছে আহত যুবকদ্বয় রাতে আমঝুপি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ী যাওয়ার পথে লোকের মাঝামাঝ খোকসা গ্রামে মোটরসাইকেলের চাকা পিছলে মোটরসাইকেলটি সিটকে পড়ে।সাব্বির এবং সিয়াম আহত হয়।খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।