বর্তমান পরিপ্রেক্ষিত

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাঘডাঁসা অবমুক্ত

By মেহেরপুর নিউজ

September 21, 2022

মেহেরপুর নিউজ:

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাঘ ডাঁসাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্মুক্ত স্থানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের মহামারী মাঠ এলাকায় বাঘডাঁসাটিকে অবমুক্ত করা হয়েছে।

মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব সহ বনবিভাগের কর্মকর্তাগণ উপস্থিত থেকে বাগডাঁসাটিকে অবমুক্ত করা হয়। এর আগে মেহেরপুর শহরের ওয়াবদা সড়ক থেকে আহত অবস্থায় বাঘডাঁসটি উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের হস্তান্তর করা হয়। ঘটনার সময় বাঘডাঁসাটি ওয়াপদা সড়কে উপর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল এর সঙ্গে ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল চালকসহ আরোহী এবং বাঘডাঁসাটি রাস্তার ‘পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা রাস্তার পাশে থেকে আহত বাঘডাঁসাটি উদ্ধার করে। পরে সেটিকে বনবিভাগের মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগ বাগডাসাটিকে প্রাথমিক চিকিৎসার দেয়।