বর্তমান পরিপ্রেক্ষিত

মোটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 04, 2019

মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নব নির্বাচিত কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যকরি সভপতি সৈয়দ সোহেল , সহ সভাপতি শাহিন আলী টুটুল. সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম , সহ যুগ্ন সম্পাদক এরশাদ আলী , সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, কোষাধক্ষ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সেন্টু শেখ, কার্যকারি সদস্য রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, রমজান আলী প্রমুখ।