বর্তমান পরিপ্রেক্ষিত

মোটর শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্য আলীমের পরিবারকে মৃত্যুদাবী ভাতা প্রদান

By মেহেরপুর নিউজ

July 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই:

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মোটর শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্য আলীমের পরিবারকে মৃত্যুদাবী ভাতা প্রদান করা হয়। মঙ্গলবার শ্রমিক ইউনিয়ন মিলানায়তনে ইউনিয়নের সহ-সম্পাদক ফারুক হোসেন উপস্থিত থেকে মরহুমের স্ত্রী ফেরদৌসি আরার হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। এসময় শ্রমীক কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান, অফিস সম্পাদক নাছিম খাঁন সেখানে উপস্থিত ছিলেন।