বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখলী ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 09, 2023

মেহেরপুর নিউজ:

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখলী ইউনিয়ন যুব মহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ শিমুল রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।

সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান ।মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি। সমাবেশে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তসলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।