বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালীর সাধুগুরু পাঞ্জাতন মালিথার ৩৯ তম স্মরণ উৎসব

By মেহেরপুর নিউজ

March 15, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীর সাধুগুরু পাঞ্জাতন মালিথার ৩৯ তম স্মরণ উৎসব উপলক্ষে মেহেরপুরের মোনাখালীতে ২ দিনব্যাপী বাউল মিলন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাতে মোনাখালীতে সাধুগুরু পাঞ্জাতন মালিথার ৩৯ তম স্মরণ উৎসব উপলক্ষে মেহেরপুরের মোনাখালীতে ২ দিনব্যাপী বাউল মিলন মেলার উদ্বোধন করা হয়। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান ২ দিন ব্যাপী ৩৯ তম স্মরণ উৎসব বাউল মিলন মেলার উদ্বোধন করেন।

সাধুসঙ্গ পরিষদেম খাদেম আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিব নগর উন্নয়ন পরিষদের পরিচালক জাকির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, সাবেক ইউপি সদস্য দুদুমিয়া, লিয়াকত হোসেন প্রমূখ। ২ দিনব্যাপী সাধুগুরু পাঞ্জাতন মালিথার ৩৯ তম স্মরণ উৎসবে বিভিন্ন এলাকা থেকে সাধুরা অংশগ্রহণ করছেন।