বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালীর ৯ নং ওয়ার্ড জামায়েত ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 04, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়েত ইসলামীর সাধারণ সভার আয়োজন করা হয়।

সোমবার সন্ধ্যায় মোনাখালী ইউনিয়ন এর রশিকপুর গ্রামে জামায়েত ইসলামীর সাধারন সভা অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওঃ মোঃ তাজ উদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হুসাইন, জেলা জামায়েত ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ খান জাহান আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার প্রমুখ।