বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালী ইউনিয়নে শিশু জন্ম নিবন্ধনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নে ৪৫ দিনের শিশুকে জন্ম নিবন্ধনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মোনাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মোনাখালী ইউনিয়নের ৪৫ দিন বয়সী এক শিশু মায়ের হাতে জন্ম নিবন্ধন তুলে দিয়ে জন্ম নিবন্ধন প্রদান এর উদ্বোধন করা হয়।

মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান জন্মনিবন্ধন সনদ তুলে দেন। একইসাথে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান গ্রাম পুলিশদের ৪৫ দিনের জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।