বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালী ইউনিয়ন পরিষদের অর্থ বছরের বাজেট ঘোষণা

By মেহেরপুর নিউজ

May 17, 2022

মেহেরপুর নিউজ:

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ কোটি ১২লক্ষ, ১হাজার ২৯২ টাকার বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোমিন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ব্যবসাহী ইনছান আলী ও কাজল প্রমুখ। বাজেট পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুল হক। উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।