বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালী ইউপি‘র সাবেক মেম্বারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

October 12, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোনাখালী ইউনিয়নের সাবেক মেম্বার মনিরুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মোনাখালী ইউনিয়ন বিএনপি উদ্যোগ মেহেরপুর সদর উপজেলার রশিদপুর গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।