বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালী ফুটবল টুর্নামেন্টে শালিকা প্রবাসী ফুটবল একাডেমি জয়ী

By মেহেরপুর নিউজ

August 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী যুব সম্প্রদায়ের উদ্যোগে  মোনাখালী ফুটবল টুর্নামেন্টে শালিকা প্রবাসী ফুটবল একাডেমি জয়লাভ করেছে।

বুধবার বিকালে মোনাখালী মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ৭ম খেলায় শালিকা প্রবাসী ফুটবল একাডেমি ৪-০ গোলের বিশাল ব্যবধানে ফ্রেন্ডসার্কেল ফুটবল একাদশকে পরাজিত করে ।

খেলায় বিজয়ী দলের শাকিল দুটি, রিজন ও লিখন একটি করে গোল করেন।খেলায় বিজয় দলের শাকিল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী এবং মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।