বর্তমান পরিপ্রেক্ষিত

মোমিনপুরে কাব হলিডে অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ মার্চ: মেহেরপুর সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে কাব হলিডে ও স্কাউটস ডে ক্যাম্পের আয়োজন করা হয়।

বুধবার সকালে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক জাহাঙ্গীর হোসন। উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।