মেহেরপুর নিউজ,২২ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মটর শ্রমিক ইউনিয়ন মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সহযোগীতায় মোমিনপুর মাঠে অনুষ্ঠিত আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার নবদিগন্ত সংঘ বেলগাছি সেমিফাইনালে উঠেছে। রবিবার বিকালে অনুষ্ঠিত ২য় কোয়াাটার ফাইনালে নবদিগন্ত সংঘ বেলগাছি ১-০ গোলে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীকে ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের ঝন্টু জয়সূচক গোলটি করে।
একই দলের ঝন্টু ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে টুর্নামেন্টে কমিটির আহবায়ক রফিকুল ইসলাম পুরস্কার তুলে দেন। এ সময় বারাদি ক্যাম্পের এস আই কার্তিক চন্দ্র দাস, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সম্পাদক শফিকুল আযম, উপদেষ্টা মঞ্জুর কাদের সেখানে উপস্থিত ছিলেন।