বর্তমান পরিপ্রেক্ষিত

মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 14, 2020

মেহেরপুর নিউজ:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর উপজেলার সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাবরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, আব্দুল মালেক, হাসেম আলী প্রমূখ। পরে সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।