বর্তমান পরিপ্রেক্ষিত

মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 26, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুরের দিকে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এবং করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। এসময় মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।