বর্তমান পরিপ্রেক্ষিত

মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

November 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আনারুল ইসলাম।