বর্তমান পরিপ্রেক্ষিত

মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

March 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার দুপুরের দিকে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অভিভাবক সমাবেশে অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।