টপ নিউজ

মৌলবাদীদের বিরুদ্ধে এস রুখে দাঁড়াই

By মেহেরপুর নিউজ

December 06, 2020

মেহেরপুর নিউজ:

মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য, “সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদ, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে এস রুখে দাঁড়াই” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও গণসংগীত করেছে মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রবিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে মানব বন্ধন ও গণসংগীত অনুষ্ঠিত হয়। মেহেরপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহীম শাহীনের সভাপতিত্বে মানববন্ধন ও গণসংগীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রফেসর রফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মখলেছুর রহমান খোকন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনামম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমূখ।

পরে সেখানে গণসংগীত অনুষ্ঠিত হয় অরণি সভাপতি নিশার সাবেরের সঞ্চালনায় গণসঙ্গীত পরিবেশন করেন ফৌজিয়া আফরোজ তুলি,  টনি, হিরা, লাজুক, বিধান, ইতি, অনিক ও মিনারুল এবং বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন সাইদুর, আশরাফ, লাল্টু, সন্তস সহ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী শিল্পীবৃন্দ।