বর্তমান পরিপ্রেক্ষিত

ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি ও ম্যানেজমেন্টের উপর সাইন্টিফিক সেমিনার

By মেহেরপুর নিউজ

March 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা বিএমএ-এর উদ্যোগে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি ও ম্যানেজমেন্ট এর উপর সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. আবুল বাশার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন। সেমিনারে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা.মোখলেছুর রহমান, ডা. মিজানুর রহমান, ডা. আশিস কুমার দেবনাথ প্রমূখ।