বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মৎস্যজীবীদের মাঝে মাছের খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 28, 2022

মেহেরপুর নিউজ:

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর মৎস্যজীবীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মৎস্যজীবীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মাছের খাদ্য বিতরণ করেন। এ সময় মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তার রোকনুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন লতা, মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, ইউপি সদস্য সালমা খাতুন প্রমুখে উপস্থিত ছিলেন।